নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শূন্য পদগুলোতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: শিক্ষক (মাধ্যমিক) - ০৫টি

বয়স সংক্রান্ত তথ্য: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ইনডেক্সধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের নেসকোর ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট https://career.nesco.gov.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার ২৪ ঘণ্টার মধ্যে ৫০০/- টাকা ফি প্রদান করতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৬/০৪/২০২৬ তারিখ সকাল ৯:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ১৭/০৫/২০২৬ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বি.এড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং কম্পিউটার চালনায় (MS Word, Excel, Power Point) দক্ষতা থাকতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ