বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড এ্যালায়েড সায়েন্সস (ইনমাস) স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: টেকনিশিয়ান-০১, টেকনিশিয়ান-০২ ও সায়েন্টিফিক আ্যাসিসটেন্ট-০২।

মৌখিক পরীক্ষার তারিখ: ০৩ মে ২০২৬ এবং ০৪ মে ২০২৬ (পদভেদে ভিন্ন তারিখ)।

পরীক্ষার সময়: বিকাল ০৩:০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: আলফা কনফারেন্স কক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয় (পরমাণু ভবন), ই-১২/এ, আগারগাঁও, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র এবং ইন্টারভিউ কার্ডের কপিসহ সকল কাগজপত্রের ১ (এক) সেট ফটোকপি সঙ্গে আনতে হবে। উল্লেখ্য যে, মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ