বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক ১৮শ বিজেএস লিখিত পরীক্ষা (আবশ্যিক বিষয়সমূহ) এর আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।

এই লিখিত পরীক্ষা ২৫ এপ্রিল ২০২৬ তারিখ হতে ০৪ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুপুর ২:৩০টা থেকে বিকাল ৫:৩০টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষার কেন্দ্র হলো সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮, নিউ বেইলী রোড, ঢাকা-১০০০

পরীক্ষার্থীদের পরীক্ষার দিন প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। প্রশ্নপত্র বিতরণের ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরীক্ষা শুরুর নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, ওয়ালেট, বই, ক্যালকুলেটর, ইলেকট্রনিক সামগ্রী/হাত ঘড়ি, মোবাইল ফোন এবং তথ্য আদান-প্রদানে ব্যবহারযোগ্য অন্য কোনো ধরনের ডিভাইস সঙ্গে আনা বা রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো পরীক্ষার্থী নকল বা অসদুপায় অবলম্বন করলে তাকে সংশ্লিষ্ট পরীক্ষা ও পরবর্তী সকল পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঐচ্ছিক বিষয়সমূহের আসন বিন্যাস পরবর্তীতে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ১৮শ বিজেএস লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ