বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহী-এর অধীন জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১৩, ১৬ ও ২০তম গ্রেডের ০৭ (সাত) ক্যাটাগরির মোট ৬৭টি শূন্য পদের লিখিত পরীক্ষা গত ২৪/০৪/২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পদের বিবরণ:

  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে মোট ২৬২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
  • সারটিফিকেট সহকারী (গ্রেড-১৬) পদে মোট ২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
  • অফিস সহায়ক (গ্রেড-২০) পদে মোট ৫৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
  • পরিচ্ছন্নতাকর্মী (গ্রেড-২০) পদে মোট ১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
  • এছাড়াও, কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) এবং বেয়ারার (সার্কিট হাউজ) (গ্রেড-২০) পদেও প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন।

মৌখিক পরীক্ষার সময়সূচি:

  • ২০তম গ্রেডের পদের জন্য (অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী, বেয়ারার): মৌখিক পরীক্ষা ২৭/০৪/২০২৬, ২৮/০৪/২০২৬ এবং ২৯/০৪/২০২৬ তারিখে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী-তে অনুষ্ঠিত হবে। সকাল ১০:০০ টা, সকাল ১১:৩০ টা এবং বেলা ২:৩০ টা থেকে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষা শুরু হবে।
  • ১৩তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারী পদের জন্য: ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ও ৩০ এপ্রিল ২০২৬ তারিখে সকাল ১০:০০ টা থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী-তে অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:

  • ১৩তম গ্রেডের কম্পিউটার অপারেটর এবং ১৬তম গ্রেডের অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সার্টিফিকেট সহকারী পদের জন্য: ব্যবহারিক পরীক্ষা আগামী ২৬/০৪/২০২৬ তারিখে সকাল ১০:০০ টা থেকে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী-তে অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:

  • ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের ০১ (এক) কপি রঙিন প্রিন্ট ব্যবহারিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
  • মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সত্যায়িত ছায়ালিপি ০১ (এক) সেট জমা দিতে হবে।
  • পরিচ্ছন্নতাকর্মী পদের হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় হরিজন সম্প্রদায় সম্পর্কিত প্রত্যয়ন দাখিল করতে হবে।
  • ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ-এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ-এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জেলা প্রশাসকের কার্যালয়, নওগাঁ-এর লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক/ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ