বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত পদে নিয়োগের জন্য অপেক্ষমান প্যানেল থেকে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক পদে মোট ০২ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০/- টাকা (গ্রেড-১২)।

যোগদানের তারিখ ও সময়: আগামী ০৪ মে ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে যোগদান করতে হবে।

যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি।
২. চারিত্রিক সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
৩. লিখিত পরীক্ষার প্রবেশপত্র।
৪. সিভিল সার্জন কর্তৃক শারীরিক সুস্থতার সার্টিফিকেট (ডোপ টেস্টের রিপোর্টসহ)।
৫. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্প।

গুরুত্বপূর্ণ তথ্য: নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নির্বাচিত প্রার্থীদের ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ