সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তাঁর দপ্তরে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ২ জনকে নিয়োগ প্রদান করে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট ১৯৭৩ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. অর্ডারলি (প্রিভিলেজ) - ০১ জন
২. কুক (প্রিভিলেজ) - ০১ জন

বেতন ও গ্রেড: নিয়োগপ্রাপ্তদের গ্রেড-২০ (জাতীয় বেতন স্কেল ২০১৫) অনুযায়ী বেতন ও আনুষঙ্গিক সুবিধা প্রদান করা হবে।

নিয়োগের সময়কাল: মাননীয় মন্ত্রী যতদিন পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা নিয়োগপ্রাপ্তদের উক্ত পদে রাখার ইচ্ছা প্রকাশ করবেন, ততদিন পর্যন্ত এই নিয়োগ বলবৎ থাকবে।

কার্যকরের তারিখ: এই নিয়োগ আদেশটি ১২ এপ্রিল ২০২৬ তারিখ হতে কার্যকর করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ আদেশ প্রকাশ