নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে সাব-স্টেশন অ্যাটেনডেন্ট (এ) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পরীক্ষার স্থান: ১৬৬-১৬৭, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, আল-রাজী কমপ্লেক্স (লেভেল-৭), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
পরীক্ষার তারিখ ও সময়: মৌখিক পরীক্ষা আগামী ২৩ এপ্রিল, ২৫ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ০৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুই শিফটে (সকাল ০৯:৩০ এবং দুপুর ০২:০০) পরীক্ষা গ্রহণ করা হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র (Interview Card) ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সাথে আনতে হবে। এছাড়া লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূলকপিসহ একসেট সত্যায়িত ফটোকপি পরীক্ষার ১ ঘণ্টা আগে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ