ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস-এর (Job Circular 2026, Dhaka University Job) জন্য যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উচ্চতর গবেষণায় ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার সুযোগ।
পদের নাম ও বেতন স্কেল:
- পদের নাম: সায়েন্টিস্ট (Scientist)।
- পদ সংখ্যা: ০১ টি।
- বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০/- টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।
যোগ্যতা ও শর্তাবলী:
- শিক্ষাগত যোগ্যতা: এসএসএসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)। স্নাতক ও স্নাতকোত্তরে Physics/ Chemistry/ Material Science বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
- পছন্দনীয় যোগ্যতা: Non-Linear Optics and Laser বিষয়ে গবেষণার অভিজ্ঞতা অথবা Ph.D ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- কম্পিউটার জ্ঞান: সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৩২ বছর (অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিলযোগ্য)।
আবেদন করার নিয়ম:
রেজিস্ট্রারের দফতর থেকে ৫০/- টাকার বিনিময়ে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে।
- আবেদন ফি: রেজিস্ট্রার বরাবর ৭৫০/- টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট।
- প্রয়োজনীয় কাগজপত্র: সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ (আট) সেট দরখাস্ত জমা দিতে হবে।
- আবেদনের শেষ তারিখ: ১২ মে, ২০২৬।
- জমা দেওয়ার স্থান: রেজিস্ট্রার অফিস (২০৩ নং কক্ষ), ঢাকা বিশ্ববিদ্যালয়।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২০-০৪-২০২৬ তারিখ