ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পদের বিবরণ, যোগ্যতা ও বেতন-ভাতা:

০১. পদের নাম: কনসালটেন্ট - কার্ডিওলজি

  • শিক্ষাগত যোগ্যতা ও নিবন্ধন: এমবিবিএস (MBBS) এবং বিএমডিসি (BMDC) কর্তৃক নিবন্ধিত হতে হবে।
  • বিশেষ যোগ্যতা: এমডি (MD) অথবা ডি-কার্ড (D-Card) ডিগ্রিধারী হতে হবে।
  • মাসিক বেতন-ভাতা (এমডি): ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা থেকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা।
  • মাসিক বেতন-ভাতা (ডি-কার্ড): ১,৭৫,০০০/- (এক লক্ষ পঁচাত্তর হাজার) টাকা থেকে ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
  • অফিস সময়সূচী ও অন্যান্য সুবিধা: সকাল ০৮:০০ ঘটিকা হইতে দুপুর ০২:৩০ ঘটিকা পর্যন্ত। অফিস সময় শেষে ইন-হাউজ প্রাইভেট প্র্যাক্টিস করার সুযোগ রয়েছে।

শর্তাবলী ও আবেদনের নিয়মাবলী:

১। আবেদনপত্রের সাথে সদ্য তোলা তিন কপি ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এর অনুলিপি, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা সংযুক্ত করতে হবে। সাক্ষাৎকারের সময় সকল সনদপত্রের মূলকপি অবশ্যই দেখাতে হবে। ২। আবেদনের সময়সীমা: আগামী ০৭/০৫/২০২৬ইং, বৃহস্পতিবার এর মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদনপত্র পৌঁছাতে হবে। ৩। আবেদন পাঠানোর ঠিকানা: সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজাঝির দীঘির উত্তর পাড়, ফেনী-৩৯০০ এর বরাবরে আবেদন পত্র পাঠাতে হবে। ৪। কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

প্রতিষ্ঠান ও যোগাযোগের বিস্তারিত তথ্য:

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীএকটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান রাজাঝির দীঘির উত্তর পাড়, ফেনী-৩৯০০, বাংলাদেশ।

  • ফোন: ০২৩৩৪৪-৭৪৮৮১
  • ইনফরমেশন: ০১৮৪২-৭৪৮৮১১
  • প্রয়োজনে: ০১৮২৯ ৬১৭১১০
  • ইমেইল: nhffeni@gmail.com

বিস্তারিত দেখুন ‍নিচেঃ

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ