দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর 'টেকনিশিয়ান (অরিজিনেশন)' পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। বিগত ২১ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

পদের নাম: টেকনিশিয়ান (অরিজিনেশন)
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ১২ জন
মৌখিক পরীক্ষার তারিখ: ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার)
রিপোর্টিং সময়: সকাল ১০.০০টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মূল ভবন, ঢাকা।

প্রয়োজনীয় নির্দেশনাবলী:

মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই মৌখিক পরীক্ষার জন্য কার্যকর হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির মূলকপি এবং এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। চাকরিতে নিয়োজিত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সাথে রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ