দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ-এর একটি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

পদের নাম: জুনিয়র টেকনিশিয়ান (ইউটিলিটি)

উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ১০ জন

মৌখিক পরীক্ষার তারিখ: ২৬ এপ্রিল ২০২৬ (রবিবার)

রিপোর্টিং সময়: সকাল ১০:০০ টা

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়, মূল ভবন (৭ম তলা), ঢাকা।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই মৌখিক পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে।
২. প্রার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে রিপোর্ট করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, মার্কশিট, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং ০১ সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
৪. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ