ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড (দৈনিক ইত্তেফাক) তাদের টেকনিক্যাল বিভাগে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Ittefaq Group Job Circular 2026) প্রতিষ্ঠানটি জরুরি ভিত্তিতে 'টেকনিক্যাল অফিসার (ইলেকট্রিক)' পদে (Daily Ittefaq Job Circular) যোগ্য প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

একনজরে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড
পদের নামটেকনিক্যাল অফিসার (ইলেকট্রিক)
পদ সংখ্যা০১টি
শিক্ষাগত যোগ্যতাবিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (পিএলসি অভিজ্ঞতাসম্পন্ন)
অভিজ্ঞতানামধন্য প্রতিষ্ঠানে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা
বয়সসীমা৩৫ থেকে ৪৫ বছর
কর্মস্থলঢাকা
বেতনআলোচনা সাপেক্ষে

আবেদনের যোগ্যতাসমূহ

১. প্রার্থীকে অবশ্যই বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে।

২. পিএলসি (PLC) সংক্রান্ত কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৩. দৈনিক সংবাদপত্রের প্রেস মেশিনে কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্রসহ ডাকযোগে অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সাথে যা যা জমা দিতে হবে:

  • সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি।
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্রের (NID) সত্যায়িত ফটোকপি।

বিশেষ দ্রষ্টব্য: খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা

বিভাগীয় প্রধান

প্রশাসন বিভাগ, দৈনিক ইত্তেফাক

৪০, কাওরান বাজার, ঢাকা-১২১৫।

ই-মেইল: hr.ittefaq@gmail.com

আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৬

ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬