অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ৩টি স্থায়ী পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে।

পদের বিবরণ ও সংখ্যা:
১. লেকচারার (ফিন্যান্স) - ০১টি
২. কর্মকর্তা (সাধারণ) - ০১টি
৩. লাইব্রেরি সহকারী - ০১টি

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সকল পর্যায়ে ভালো ফলাফল এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকা আবশ্যক।

বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের বিআইসিএম-এর ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নমুনা সংগ্রহ করে তা পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতা ও চারিত্রিক সনদ এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করে ডাকযোগে পাঠাতে হবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট, ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০।

আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ