শিল্প মন্ত্রণালয়ের ১৩-১৬তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় মোট ১২৭ জন প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৭১ জন
২. কম্পিউটার অপারেটর: ৩০ জন
৩. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ২৬ জন

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
তারিখ: ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার
সময়: পদভেদে সকাল ১০:০০ টা এবং ১০:৩০ টা থেকে শুরু
স্থান: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আগারগাঁও, ঢাকা।

নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী নির্বাচিত সকল প্রার্থীকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ