কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬  সম্প্রতি কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Prisons Job Circular 2026) । আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও সংখ্যা:

  • কারারক্ষী: ৪৫০টি
  • মহিলা কারারক্ষী: ২২টি

মোট ৪৭২টি পদে নিয়োগ দেওয়া হবে।


শিক্ষাগত যোগ্যতা:
কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা:
০১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদন শুরুর তারিখ: ০৯ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা

আবেদন ফি:
আবেদন ফি বাবদ ৫০/- টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান যোগ্য প্রার্থীদেরকে পরবর্তীতে SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া, এ সংক্রান্ত সকল তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.prison.gov.bd) প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪৭২ পদে কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪৭২ পদে কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪৭২ পদে কারা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন