কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ১৩-২০তম গ্রেডের শূন্যপদে নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদনকারী প্রার্থীরা http://dife.teletalk.com.bd/ ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষাগুলো খিলগাঁও মডেল কলেজ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা, খিলগাঁও স্কুল আ্যান্ড কলেজ, মডেল হাই স্কুল খিলগাঁও এবং খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচী নিম্নরূপ:

  • প্রথম ভাগ - ১০ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

    • সময়: সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা
    • পদসমূহ: প্রধান সহকারী (গ্রেড-১৩), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬), টেলিফোন অপারেটর (গ্রেড-১৬), হিসাব সহকারী (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬)
  • দ্বিতীয় ভাগ - ১৭ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

    • সময়: সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:৩০ ঘটিকা
    • পদসমূহ: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩), সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪), পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৪), হিসাবরক্ষক (গ্রেড-১৩)
  • তৃতীয় ভাগ - ১৭ এপ্রিল, ২০২৬ (শুক্রবার)

    • সময়: সকাল ১০:০০ ঘটিকা হতে ১১:০০ ঘটিকা পর্যন্ত
    • পদসমূহ: অফিস সহায়ক (গ্রেড-২০)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ