সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতালসমূহে বিভিন্ন পদে জনবল নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: মেডিকেল অফিসার, সহকারী প্রোগ্রামার এবং সিনিয়র স্টাফ নার্স।

গুরুত্বপূর্ণ তথ্য: গত ১৫ মার্চ ২০২৬ তারিখে প্রকাশিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। উল্লিখিত পদসমূহের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়মিত অধিদপ্তরের ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি