বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো যাচ্ছে।

পদের নামসমূহ: 

১। কম্পিউটার প্রোগ্রামার-০১

২। সহকারী পরিচালক-১৭

৩। হিসাবরক্ষণ কর্মকর্তা-০২

 ৪। উপ-সহকারী প্রকৌশলী-০৪

বয়স সীমা: প্রার্থীদের বয়সসীমা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://beza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের শুরু ও শেষ তারিখ: অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে ১০ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ সময় ১০ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার ফি: বিভিন্ন পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩/- টাকা এবং বিশেষ ক্ষেত্রে (অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) ৫৬/- টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ