বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর অধীনস্থ কারখানাসমূহের ৯ম ও ১০ম গ্রেডের শূন্য পদের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে ১০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে। গত ০১/০৮/২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): ০১ জন
২. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): ০২ জন
৩. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): ০২ জন
৪. সহকারী প্রকৌশলী (সিভিল): ০১ জন
৫. সহকারী প্রশাসনিক কর্মকর্তা: ০১ জন
৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: ০১ জন
৭. উপ-সহকারী রসায়নবিদ: ০২ জন

নির্বাচিত প্রার্থীদের নামে পরবর্তীতে নিয়োগপত্র ইস্যু করা হবে। এই সংক্রান্ত পরবর্তী তথ্য ও নির্দেশনা বিসিআইসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bcic.gov.bd)-এ জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (BCIC) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ