শিল্প মন্ত্রণালয়ের ১৩-২০ গ্রেডের ৪টি ক্যাটাগরির মোট ২৩টি শূন্য পদে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী এপ্রিল মাসে দুই দফায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক।
পরীক্ষার তারিখ ও সময়:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদ: ০৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১১.০০ টা থেকে ১২.৩০ টা পর্যন্ত।
২. অফিস সহায়ক পদ: ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), সকাল ১১.০০ টা থেকে ১২.০০ টা পর্যন্ত।
পরীক্ষার স্থান: মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা।
আবেদনের প্রক্রিয়া (প্রবেশপত্র): বৈধ আবেদনকারীদের অনুকূলে ইতোমধ্যে প্রবেশপত্র ইস্যু করা হয়েছে। প্রার্থীগণ টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ