বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) তাদের ২০২৫-২৬, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরের বিভিন্ন হিসাব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কাজের প্রধান ক্ষেত্রসমূহ:
জেনারেল লেজার, সাবসিডিয়ারি লেজার, ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ডের হিসাব প্রস্তুতকরণসহ সংশ্লিষ্ট প্রাপ্তি ও প্রদান সূচি তৈরি করা।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলী:
১. আবেদনকারী অডিট ফার্মকে অবশ্যই FRC (Financial Reporting Council) তালিকাভুক্ত হতে হবে।
২. প্রতিষ্ঠানের বৈধ ICAB লাইসেন্স এবং হালনাগাদ TIN সার্টিফিকেট থাকতে হবে।
৩. গত ৫ বছরের মধ্যে সমজাতীয় অন্তত ২ টি কাজ সম্পন্ন করার অভিজ্ঞতা থাকতে হবে।
৪. ফার্মের পর্যাপ্ত জনবল (কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং প্রয়োজনীয় স্টাফ) থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী যোগ্য ফার্মগুলোকে কর্তৃপক্ষের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করে আবেদন করতে হবে। কাজের মান এবং পেশাদারিত্বের সর্বোচ্চ স্তর বজায় রাখা বাধ্যতামূলক।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ