শিল্প মন্ত্রণালয়ের অধীন প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের বিভিন্ন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচন করা হয়েছে।
উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
১. সাঁট লিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১৬ জন
২. হিসাব রক্ষক: ৫১ জন
৩. ডাটা এন্ট্রি অপারেটর: ১৬ জন
৪. বয়লার টেকনিশিয়ান: ১৫ জন
৫. ড্রাইভার: ২৫ জন
৬. অফিস সহায়ক: ৫১ জন
পরীক্ষার তারিখ, সময় ও স্থান:
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় পরবর্তীতে আবেদনকারীকে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ