চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে তিনটি ভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পুন:নির্ধারণ করে নতুন সময়সূচী প্রকাশ করা হয়েছে। অনিবার্য কারণে পূর্বের নির্ধারিত তারিখ পরিবর্তন করে নতুন এই সময়সূচী ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পদের নামসমূহ:
১. হাইড্রোগ্রাফার (গ্রেড-০৯)
২. সহকারী প্রকৌশলী (মেরিন)/ সহকারী ওয়ার্কসপ সুপারিনটেনডেন্ট (মেরিন) (গ্রেড-০৯)
৩. সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ) (গ্রেড-০৯)
মৌখিক পরীক্ষার নতুন সময়সূচী ও স্থান:
১. হাইড্রোগ্রাফার: ১৫ এপ্রিল ২০২৬, সকাল ১০.০০ টা।
২. সহকারী প্রকৌশলী (মেরিন): ১৫ এপ্রিল ২০২৬, বেলা ১২.০০ টা।
৩. সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ): ১৬ এপ্রিল ২০২৬, সকাল ১১.০০ টা।
স্থান: চবক বোর্ড রুম, চট্টগ্রাম।
ইন্টারভিউ কার্ড সংগ্রহ:
আবেদনকারীরা আগামী ২৫ মার্চ ২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (career.cpa.gov.bd) থেকে তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমেও এ বিষয়ে তথ্য প্রদান করা হবে। ডাকযোগে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না।
প্রয়োজনীয় নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি সঙ্গে আনতে হবে। এছাড়া সকল সনদের একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ