ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি) সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান এবং যোগদানের অফিস আদেশ জারি করেছে।
পদের নাম: টেকনিক্যাল এ্যাটেনডেন্ট
বেতন স্কেল: প্রারম্ভিক মূল বেতন ১৪,৫০০/- টাকা এবং ইজিসিবি-র বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
যোগদানের তারিখ ও সময়: আগামী ০২ এপ্রিল ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নির্ধারিত দপ্তরে যোগদান করতে হবে। উক্ত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশটি বাতিল বলে গণ্য হবে।
যোগদানের স্থান: নির্বাচিত প্রার্থীদের জন্য নির্ধারিত পদাঙ্কিত দপ্তরে (সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেঃওঃ সিসিপিপি অথবা হরিপুর ৪১২ মেঃওঃ সিসিপিপি) উপস্থিত হয়ে যোগদান পত্র পেশ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় জীবন-বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ প্রয়োজনীয় সকল মূল কাগজপত্রের কপি দাখিল করতে হবে।
চাকরির শর্তাবলী: নিয়োগটি প্রাথমিকভাবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক হবে, যা সন্তোষজনক সার্ভিসের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য। নির্বাচিত প্রার্থীদের ৬ মাস প্রবেশনকাল হিসেবে অতিবাহিত করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ