স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ০১ জন
২. কম্পিউটার অপারেটর: ০২ জন
৩. অফিস সহায়ক: ০৩ জন
যোগদানের তথ্য:
অপেক্ষমাণ তালিকা হতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০৫ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট বিভাগে যোগদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ