বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ-এর অধীনে বিভিন্ন ক্যাজুয়াল পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। উচ্চতা, বিএমআই এবং লিখিত পরীক্ষার ভিত্তিতে সাময়িকভাবে এই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সিকিউরিটি গার্ড (ক্যাজুয়াল): ২৭৯ জন
২. পেন্ট্রিম্যান (ক্যাজুয়াল): ২৬৮ জন
৩. স্টোর হেলপার (ক্যাজুয়াল) (শুধু পুরুষ): ১০ জন
৪. ডিসওয়াসার (ক্যাজুয়াল): ০৭ জন

মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানানো হবে। এছাড়া প্রতিষ্ঠানের দাপ্তরিক ওয়েবসাইট (www.biman.gov.bd অথবা www.biman-airlines.com) থেকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিঃ এর চাকরির পরীক্ষার ফলাফল প্রকাশ