প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ১৬ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও নির্বাচিত সংখ্যা:
১. সহকারী প্রকৌশলী - ১৩ জন
২. সহকারী কেমিস্ট - ০১ জন
৩. পার্সোনেল/স্টোর/আবাসিক/ক্রয়/বাজেট অফিসার - ০২ জন

পরবর্তী কার্যক্রম (স্বাস্থ্য পরীক্ষা ও যাচাই):
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাক-পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।

তারিখ ও সময়: ০১ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।

প্রয়োজনীয় কাগজপত্র:
নির্বাচিত প্রার্থীদের ৫ কপি সত্যায়িত রঙিন ছবি, ৩ সেট পূরণকৃত পুলিশ প্রত্যয়ন ফরম এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের ৫ সেট সত্যায়িত কপি সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ