অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর জন্য ব্যবস্থাপনা পরিচালক / প্রধান নির্বাহী কর্মকর্তা (MD/CEO) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী শরিয়াহ-ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক, যা আর্থিক অন্তর্ভুক্তি, আর্থ-সামাজিক উন্নয়ন এবং আধুনিক শরিয়াহ-সম্মত ব্যাংকিং পরিষেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ।

শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, ফিনান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা ব্যবসায় প্রশাসনে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি। CFA, FCA, CMA, CPA, ACCA, AIBB বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী ফিনান্স সার্টিফিকেশন অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমানের গ্রেড গ্রহণযোগ্য নয়।

অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অথবা প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহিত নিচের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইসলামী ব্যাংকিং কার্যক্রম, শরিয়াহ গভর্ন্যান্স এবং ইসলামী ঝুঁকি ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য দক্ষতা প্রয়োজন।

বয়সসীমা: সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে)

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের একটি বিস্তারিত এবং হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), কভার লেটার, শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদনপত্র সীলমোহরকৃত খামে ‘সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কক্ষ নং- ৩২৬, ভবন নং- ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা’ এই ঠিকানায় পাঠাতে হবে। এছাড়াও, আবেদনপত্রের একটি সফট কপি (PDF) ds.cbb@fid.gov.bd ইমেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬ (বিকাল ৫:০০ টার মধ্যে)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ