বিপিএটিসি, সাভার কর্তৃক পরিচালিত অংকুর প্রিপারেটরি স্কুলে চুক্তিভিত্তিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের সরাসরি আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।
পদের নাম: সহকারী শিক্ষক (প্লে থেকে শিশু শ্রেণি)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণি বা সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষা জীবনের কোনো স্তরেই ৩য় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: ৩১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আগামী ৩১/০৩/২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯.০০টা থেকে দুপুর ১২.০০টা) সরাসরি অংকুর প্রিপারেটরি স্কুল, বিপিএটিসি, সাভার, ঢাকা এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
পরীক্ষার সময় ও স্থান: আবেদনকৃত প্রার্থীদের মোবাইল নম্বর এবং স্কুলের নোটিশ বোর্ডের মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ