নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) সম্প্রতি ১টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:

  • এক্সিকিউটিভ ডিরেক্টর (ফিনান্স) - ১ টি

বয়স সংক্রান্ত তথ্য:

২২/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা NESCO এর ক্যারিয়ার ওয়েবসাইট https://career.nesco.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে স্ক্যান করা সাম্প্রতিক ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র (NID), সকল একাডেমিক সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার সার্টিফিকেট আপলোড করতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের NOC (নো অবজেকশন সার্টিফিকেট) আপলোড করতে হবে। আবেদন ফি বাবদ ২,০০০/- (দুই হাজার) টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের সময়সীমা:

  • আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬ (সকাল ৯:০০ টা)
  • আবেদনের শেষ তারিখ: ১৬ এপ্রিল ২০২৬ (বিকাল ৫:০০ টা)

পরীক্ষা সংক্রান্ত তথ্য:

শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার/নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে NESCO এর ওয়েবসাইট এবং ক্যারিয়ার সাইটে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১ পদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১ পদে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ