চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশ করা হয়েছে।

পদের নামসমূহ:
১. হাইড্রোগ্রাফার
২. সহকারী প্রকৌশলী (মেরিন)/ সহকারী ওয়ার্কসপ সুপারিনটেনডেন্ট (মেরিন)
৩. সহকারী প্রকৌশলী (রক্ষণাবেক্ষণ)

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
পদভেদে মৌখিক পরীক্ষা আগামী ০১ এপ্রিল, ০৫ এপ্রিল এবং ০৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: চবক বোর্ড রুম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

ইন্টারভিউ কার্ড ডাউনলোড:
প্রার্থীরা আগামী ২৫/০৩/২০২৬ তারিখ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার করে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন। মৌখিক পরীক্ষার বিষয়ে প্রার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে।

জরুরি নির্দেশনা:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইন আবেদনের কপিসহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি এবং একসেট সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ