গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিটে অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগে শিক্ষক ও চিকিৎসক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম: অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগে শিক্ষক ও চিকিৎসক (বিভিন্ন বিভাগ)।

যোগ্যতা ও শর্তাবলী: আবেদনকারীকে অবশ্যই বিএমডিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে ‘নন-প্র্যাকটিসিং’, তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং ধূমপান ও পান সেবনে বিরত থাকতে হবে। সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সহযোগী অধ্যাপকগণও আবেদন করতে পারবেন।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, বিএমএন্ডডিসির হালনাগাদ রেজিস্ট্রেশন কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ লিখিত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ, মির্জানগর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৪।

আবেদনের শেষ সময়: বিজ্ঞপ্তি প্রকাশের ১০ (দশ) দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ