গণগ্রন্থাগার অধিদপ্তরের ৩য় শ্রেণির ১২টি ক্যাটাগরির মোট ৭৭টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০৯টি
২. টেকনিক্যাল সহকারী (ক্যাটালগার): ০১টি
৩. সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ০১টি
৪. পাঠকক্ষ সহকারী: ০২টি
৫. রেফারেন্স এ্যাসিসটেন্ট: ০৩টি
৬. হিসাব রক্ষক: ০৬টি
৭. লাইব্রেরি এ্যাসিসটেন্ট: ২৩টি
৮. লাইব্রেরি সহকারী: ০৩টি
৯. ডাটা এন্ট্রি অপারেটর: ২৩টি
১০. একাউন্টস এ্যাসিসটেন্ট: ০১টি
১১. ক্যাশিয়ার: ০১টি
১২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০৪টি

কাগজপত্র জমা প্রদানের তথ্য:
চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের আগামী ০১/০৪/২০২৬ তারিখের মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, রঙিন প্রবেশপত্র, অনলাইন আবেদনপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, নাগরিকত্ব সনদ, প্রশংসাপত্র এবং ৪ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্রের ২ সেট সত্যায়িত ফটোকপি মহাপরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকায় জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

গণগ্রন্থাগার অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ