লালমনিরহাট সেনানিবাস কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী শিক্ষক (আইসিটি) - ০১ জন
২. সহকারী শিক্ষক (বাংলা) - ০১ জন
৩. সহকারী শিক্ষক (ধর্ম) - ০১ জন
৪. সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন) - ০২ জন

বয়স সংক্রান্ত তথ্য: ২৮ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.cpscledubd.com এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সাথে ১,০০০/- (এক হাজার) টাকা আবেদন ফি অনলাইনে প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০২৬

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: সকল পদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডেমোনস্ট্রেশন ক্লাস ও মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৯-০৩-২০২৬ তারিখ


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ লালমনিরহাটের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ