গাজীপুর জেলা পরিষদ তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত আবেদন ফরমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রেড-১৩, গ্রেড-১৯ এবং গ্রেড-২০ এর বিভিন্ন পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্য বিভাগে স্নাতক এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা:
আবেদনকারীর বয়স ৩১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক কোটা অনুসরণ করা হবে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম গাজীপুর জেলা পরিষদের ওয়েবসাইট অথবা সরাসরি জেলা পরিষদ কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। পূরণকৃত আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে 'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, গাজীপুর' ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬, বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

পরীক্ষার ফি:
ক্রমিক নং ১ এর পদের জন্য ২০০ টাকা এবং ক্রমিক নং ২ ও ৩ এর পদের জন্য ১০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) হিসেবে প্রদান করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

গাজীপুর জেলা পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ