আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) নিম্নলিখিত পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করছে:

  • পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
  • পদ সংখ্যা: ০১টি

বয়সসীমা: ০৮ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ৫০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট (www.apscl.gov.bd) থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণকৃত আবেদনপত্রের হার্ড কপি প্রয়োজনীয় কাগজপত্র সহ চেয়ারম্যান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), নাভানা রহিম আর্ডেন্ট (লেভেল-১০), ১৮৫ শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয় নগর, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে। সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনাপত্তি সনদ (NOC) জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৬ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ