অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে নবগঠিত এবং দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-তে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে শীর্ষ পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ম্যানেজিং ডিরেক্টর / চিফ এক্সিকিউটিভ অফিসার (এমডি/সিইও)।
প্রয়োজনীয় যোগ্যতা: অর্থনীতি, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীকে ব্যাংকিং খাতে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বয়স সংক্রান্ত তথ্য: আবেদনকারীর বয়সসীমা সর্বনিম্ন ৪৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর (বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী)।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV), কভার লেটার, সকল শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি এবং ছবিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।
ঠিকানা: সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, কক্ষ নং ৩২৬, ভবন নং ৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আবেদনের একটি সফট কপি (PDF ফরম্যাটে) ds.chb@fid.gov.bd এই ইমেইল ঠিকানায় অবশ্যই পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ