আইডিএলসি (IDLC) ম্যানেজমেন্ট ট্রেইনি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (IDLC Finance PLC) তাদের বিশেষ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ‘Youth Leadership Program (YLP)’ এর অধীনে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি একজন ফ্রেশ গ্রাজুয়েট হন এবং কর্পোরেট জগতে নিজেকে একজন লিডার হিসেবে গড়ে তুলতে চান, তবে এই সুযোগটি আপনার জন্য।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)

পদের সংক্ষিপ্ত বিবরণ:

এটি একটি ফাস্ট-ট্র্যাক ক্যারিয়ার প্রোগ্রাম। নির্বাচিত প্রার্থীদের নিবিড় ওরিয়েন্টেশন, ট্রেনিং এবং বিভিন্ন ডিপার্টমেন্টে রোটেশনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে ভবিষ্যতে তারা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

আবেদনের যোগ্যতা (Requirements)

  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে বিসিএস/এমএসসি (B.Sc/M.Sc) অথবা বিবিএ/এমবিএ (BBA/MBA) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
  • সিজিপিএ (CGPA): ৪.০০ পয়েন্ট স্কেলের মধ্যে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
  • বয়সসীমা: ২৩ মার্চ, ২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ৩২ বছরের নিচে হতে হবে।
  • অন্যান্য দক্ষতা: চমৎকার এনালিটিক্যাল ও সমস্যা সমাধানের ক্ষমতা, টেক-স্যাভি (প্রযুক্তি জ্ঞানসম্পন্ন) এবং সৃজনশীল মানসিকতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধাদি

আইডিএলসি তাদের ম্যানেজমেন্ট ট্রেইনিদের জন্য আকর্ষণীয় বেতন কাঠামো অফার করছে:

  • প্রারম্ভিক বেতন: প্রতি মাসে ৭৫,০০০ টাকা
  • ট্রেনিং পরবর্তী বেতন: ১ বছরের প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করার পর মাসিক বেতন হবে ৮৫,০০০ টাকা

গুরুত্বপূর্ণ তথ্যাবলি (Key Highlights)

বিষয়বিস্তারিত
চাকরির ধরনফুল-টাইম (Full-time)
কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
সিউরিটি বন্ডনির্বাচিতদের ন্যূনতম ২ বছর কাজ করার চুক্তি করতে হবে
আবেদনের শেষ তারিখ ২৩শে মার্চ, ২০২৬ (সোমবার)

অতিরিক্ত শর্তাবলি:

  • প্রার্থীকে নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হতে হবে।
  • কাজের প্রয়োজনে দেশের যেকোনো স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
  • প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ও লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীদের আইডিএলসি-এর অফিশিয়াল পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। উপরে থাকা "Apply Now" বাটনে ক্লিক করে আপনি সরাসরি আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেন।


আইডিএলসি ফাইন্যান্স পিএলসি (IDLC Finance PLC)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬