বাংলাদেশ নবজাতক হাসপাতাল-এ জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে:
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা | বেতন ও সুবিধা |
| চিফ এক্সিকিউটিভ অফিসার/ ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস | ১টি | এমবিবিএস (এমপিএইচ থাকলে অগ্রাধিকার)। সরকারি/সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত অভিজ্ঞদের অগ্রাধিকার। | ন্যূনতম ২ লক্ষ টাকা ও আবাসন সুবিধা। |
| মেডিক্যাল কো-অর্ডিনেটর | ২টি | এমবিবিএস (এমপিএইচ/ডিসিএইচ থাকলে অগ্রাধিকার)। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | ন্যূনতম ১ লক্ষ টাকা ও আবাসন সুবিধা। |
| বিভাগীয় প্রধান/ আবাসিক সার্জন (গাইনী এন্ড অবস্) | ১টি | ডিজিও/এমসিপিএস/এফসিপিএস/এমএস (গাইনী এন্ড অবস্)। সরকারি হাসপাতালের অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার। | ন্যূনতম ২ লক্ষ টাকা ও আবাসন সুবিধা। |
| কনসালটেন্ট (শিশু/নবজাতক) | ৫টি | ডিসিএইচ/এফসিপিএস/এমডি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। | আলোচনা সাপেক্ষে। |
| অন-ডিউটি ম্যানেজার | ২টি | স্নাতক বা স্নাতকোত্তর পাশ। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার। | আলোচনা সাপেক্ষে। |
| মেডিক্যাল অফিসার (এনআইসিইউ/পিআইসিইউ) | ২০টি | এমবিবিএস। এনআইসিইউ বা পিআইসিইউ-তে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে। |
| মেট্রন/ সহকারী মেট্রন | ১টি | বিএনএমসি রেজিস্টার্ড। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। | ন্যূনতম ৫০ হাজার টাকা ও আবাসন সুবিধা। |
| সিনিয়র স্টাফ নার্স (এনআইসিইউ/পিআইসিইউ) | ৪০টি | বিএনএমসি রেজিস্টার্ড। এনআইসিইউ/পিআইসিইউ-তে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা। | আকর্ষণীয় বেতন ও আবাসন সুবিধা। |
১. আগ্রহী প্রার্থীদের ছুটির দিন ব্যতীত অন্য যেকোনো কার্যদিবসে সরাসরি বাংলাদেশ নবজাতক হাসপাতাল ভবনে এসে জিএম (অপারেশনস) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
২. আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।
৩. নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।
৪. আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩১ মার্চ, ২০২৬।
৫. আবেদনপত্র জমা বা সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বাংলাদেশ নবজাতক হাসপাতাল
সাইনবোর্ড মোড় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে), নারায়ণগঞ্জ।