বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হচ্ছে।

পদের নাম: সার্জেন্ট (বাংলাদেশ পুলিশ)

শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

বয়সসীমা: ০২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ হতে ২৭ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

শারীরিক মাপ: পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://police.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু ০৮ মার্চ ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ সময় ০২ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই (PET), লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ