চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর ৯ম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সশরীরে উপস্থিত হয়ে চাকরিতে যোগদান করতে হবে।
পদের নামসমূহ: সহকারী প্রোগ্রামার, জুনিয়র হিসাব রক্ষক, সাট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর, ড্রাইভার, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, মেইনটেন্যান্স ইন্সপেক্টর, সহকারী ক্যাশিয়ার, ইমারত পরিদর্শক, সার্ভেয়ার, সহকারী পাম্প চালক, অফিস সহায়ক, প্রসেস সার্ভার, ইলেকট্রিক হেলপার, নিরাপত্তা প্রহরী, মালী এবং পরিচ্ছন্নতাকর্মী।
যোগদানের তারিখ ও সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ, রোজ রবিবার, পূর্বাহ্ন।
যোগদানের স্থান: সচিব, চউ্ক ভবন, কোতোয়ালী, চট্টগ্রাম কার্যালয়।
প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় আবেদনের সাথে দাখিলকৃত সকল কাগজপত্রের মূল কপি এবং এক সেট ফটোকপি সাথে আনতে হবে।
বিশেষ নির্দেশনা: নির্বাচিত প্রার্থীদের ঠিকানায় ইতিমধ্যে ডাকযোগে নিয়োগপত্র পাঠানো হয়েছে। যদি কেউ ডাকযোগে না পান, তবে তারা সরাসরি সিডিএ কার্যালয় থেকে নিয়োগপত্রের কপি সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ০১৮১৬০০৭৫৯০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ