ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি)-তে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ আদেশ ও যোগদানের নির্দেশিকা প্রকাশিত হয়েছে।

পদের নাম ও সংখ্যা: জুনিয়র সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদে ২ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

নিয়োগের শর্তাবলী: এই নিয়োগ প্রাথমিকভাবে ৩ (তিন) বছরের জন্য চুক্তিভিত্তিক হবে। সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত এই চুক্তির মেয়াদ নবায়নযোগ্য। তবে যোগদানের পর প্রথম ৬ (ছয়) মাস প্রবেশনকাল হিসেবে গণ্য হবে।

যোগদানের তারিখ ও স্থান: নির্বাচিত প্রার্থীদের আগামী ০১/০৩/২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পদস্থকৃত দপ্তরে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ যোগদান করতে হবে। উক্ত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশটি বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: যোগদানের সময় পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি)-এর নিয়োগের ফলাফল ও যোগদানের নির্দেশিকা প্রকাশ

ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি)-এর নিয়োগের ফলাফল ও যোগদানের নির্দেশিকা প্রকাশ

ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিসিবি)-এর নিয়োগের ফলাফল ও যোগদানের নির্দেশিকা প্রকাশ