বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি: ডকইয়ার্ডে ১০২ পদে বেসামরিক কর্মচারী নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী তাদের এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড, নিউ মুরিং, চট্টগ্রাম-এর অধীনে সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে (ETE - Extra Temporary Establishment) বেসামরিক কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকদের (শুধুমাত্র পুরুষ) সরাসরি লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হবে।

পদের নাম: বিভিন্ন ট্রেডে টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল পদ।
মোট পদসংখ্যা: ১০২ টি।
চাকরির ধরন: অস্থায়ী (ETE)।
নিয়োগের স্থান: কক্সবাজার জেলার পেকুয়াস্থ নৌঘাঁটিতে।

পদের বিবরণ ও যোগ্যতা

নিচে পদের নাম, বেতন স্কেল, পদসংখ্যা এবং যোগ্যতার বিস্তারিত আলোচনা করা হলো:

১. হাইলি স্কিল্ড মিস্ত্রী (গ্রেড-১ সমমান)

  • পদসংখ্যা: ১৭ টি।
  • বেতন স্কেল: ১০,২০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: ডিজেল ফিটার, প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পাম্প ফিটার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাশসহ সংশ্লিষ্ট কাজে ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা (বিস্তারিত বিজ্ঞপ্তিতে)।

২. হাইলি স্কিল্ড (গ্রেড-১)

  • পদসংখ্যা: ১২ টি।
  • বেতন স্কেল: ৯,৭০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: গ্যাস কাটার, মেকানিক্যাল ফিটার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাশসহ সংশ্লিষ্ট কাজে ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩. হাইলি স্কিল্ড (গ্রেড-২)

  • পদসংখ্যা: ১৪ টি।
  • বেতন স্কেল: ৯,৩০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: ওয়েল্ডার, প্লেটার, পাম্প ফিটার, ইলেকট্রনিক্স।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (ভোকেশনাল) বা সমমান পাশ এবং সংশ্লিষ্ট কাজে ৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা।

৪. স্কিল্ড গ্রেড

  • পদসংখ্যা: ২৩ টি।
  • বেতন স্কেল: ৯,০০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, পাম্প ফিটার, মেরিন ফিটার, কার্পেন্টার, এসি মেকানিক, মেশিনিস্ট, অটো মোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি, অটো মেকানিক, ইলেকট্রনিক্স।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স উত্তীর্ণ। অথবা এইচএসসি (ভোকেশনাল) পাশ।

৫. সেমি স্কিল্ড (গ্রেড-১)

  • পদসংখ্যা: ১৮ টি।
  • বেতন স্কেল: ৮,৮০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশসহ ট্রেড কোর্স এবং ২ বছরের অভিজ্ঞতা। অথবা এসএসসি (ভোকেশনাল) পাশসহ ২ বছরের অভিজ্ঞতা।

৬. সেমি স্কিল্ড (গ্রেড-২)

  • পদসংখ্যা: ১২ টি।
  • বেতন স্কেল: ৮,৫০০/- এবং অন্যান্য ভাতা।
  • ট্রেডসমূহ: প্লাম্বিং এন্ড পাইপ ফিটার, মেকানিক্যাল ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স।
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাশ এবং ট্রেড কোর্স সম্পন্ন। অথবা এসএসসি (ভোকেশনাল) পাশ।

৭. অদক্ষ শ্রমিক

  • পদসংখ্যা: ০৬ টি।
  • বেতন স্কেল: ৮,২৫০/- এবং অন্যান্য ভাতা।
  • যোগ্যতা: ৮ম শ্রেণি বা জেএসসি/সমমান পাশ। কারিগরি জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শর্তাবলি ও নিয়মাবলি

  • বয়সসীমা: ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (বিজ্ঞপ্তি অনুযায়ী)। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • জাতীয়তা: বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক আবেদন করতে পারবেন।
  • অযোগ্যতা: সশস্ত্র বাহিনী বা সরকারি চাকরি হতে বরখাস্তকৃতরা আবেদনের অযোগ্য।

আবেদন ও পরীক্ষার সময়সূচি (সরাসরি উপস্থিতি)

এই নিয়োগের জন্য আলাদাভাবে ডাকযোগে আবেদন পাঠানোর প্রয়োজন নেই। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখে আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে।

  • পরীক্ষার তারিখ: ০৭ মার্চ ২০২৬ (বিজ্ঞপ্তি অনুযায়ী)।
  • উপস্থিতির সময়: সকাল ০৯:৩০ ঘটিকা।
  • পরীক্ষার স্থান: নেভি হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউ মুরিং, চট্টগ্রাম।

আবেদনের সাথে যা যা আনতে হবে:

প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে:
১. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপিসহ ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র (চেয়ারম্যান/কমিশনার কর্তৃক প্রদত্ত)।
৪. সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)।
৫. ব্যাংক ড্রাফট/পে-অর্ডার: ক্রমিক ১ থেকে ৬ নং পদের জন্য ১০০/- টাকা এবং ক্রমিক ৭ নং পদের জন্য ৫০/- টাকা (অফেরতযোগ্য)।
* যার অনুকূলে দিতে হবে: ASD Workers Welfare Fund (সঞ্চয়ী হিসাব নং ০০২৯-০৩১০০০২১১৫, ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেস শাখা, চট্টগ্রাম)।

আবেদনপত্রে যে তথ্যগুলো উল্লেখ করতে হবে:
ক) নাম, খ) পিতার নাম, গ) মাতার নাম, ঘ) জন্ম তারিখ, ঙ) বর্তমান বয়স, চ) জাতীয়তা, ছ) ধর্ম, জ) বৈবাহিক অবস্থা, ঝ) বর্তমান ঠিকানা (যেখানে পত্রালাপ করা হবে), ঞ) স্থায়ী ঠিকানা, ট) শিক্ষাগত যোগ্যতা, ঠ) অভিজ্ঞতা, ড) মোবাইল নম্বর।

বিশেষ দ্রষ্টব্য: নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ভুল তথ্য প্রদান করলে প্রার্থিতা বাতিল হবে।


বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি: ডকইয়ার্ডে ১০২ পদে বেসামরিক কর্মচারী নিয়োগ