সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও-এর নিজস্ব অর্থায়নে নিম্নবর্ণিত শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও।
চাকরির ধরন: বেসরকারি (নিজস্ব অর্থায়নে)।
আবেদনের মাধ্যম: অনলাইন।
আবেদনের সময়সীমা: ০৮ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
১. পদের নাম: প্রভাষক
- বিষয়: বাংলা (১টি), কৃষিশিক্ষা (১টি)।
- পদ সংখ্যা: ০২ টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বেতন স্কেল: গ্রেড-৯ (২২,০০০ - ৫৩,০৬০ টাকা)।
২. পদের নাম: প্রদর্শক
- বিষয়: রসায়ন।
- পদ সংখ্যা: ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- বেতন স্কেল: গ্রেড-১০ (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)।
৩. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - বাংলা ভার্সন)
- বিষয়: ইংরেজি।
- পদ সংখ্যা: ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান ডিগ্রি।
- বেতন স্কেল:
- বিএড ডিগ্রিসহ: গ্রেড-১০ (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)।
- বিএড ডিগ্রি ব্যতীত: গ্রেড-১১ (১২,৫০০ - ৩০,২৩০ টাকা)।
৪. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - ইংরেজি ভার্সন)
- বিষয়: বাংলা।
- পদ সংখ্যা: ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান ডিগ্রি। ইংরেজি ভার্সনে অধ্যয়নকৃত এবং শিক্ষকতার অভিজ্ঞতাকীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেল:
- বিএড ডিগ্রিসহ: গ্রেড-১০ (১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা)।
- বিএড ডিগ্রি ব্যতীত: গ্রেড-১১ (১২,৫০০ - ৩০,২৩০ টাকা)।
৫. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - ইংরেজি ভার্সন)
- বিষয়: বিজিএস (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)।
- পদ সংখ্যা: ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান ডিগ্রি। ইংরেজি ভার্সনে অধ্যয়নকৃত এবং অভিজ্ঞতাকীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেল: গ্রেড-১০ (বিএড সহ) / গ্রেড-১১ (বিএড ছাড়া)।
৬. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা - ইংরেজি ভার্সন)
- বিষয়: ইসলাম শিক্ষা।
- পদ সংখ্যা: ০১ টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান ডিগ্রি। ইংরেজি ভার্সনে অধ্যয়নকৃত এবং অভিজ্ঞতাকীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেল: গ্রেড-১০ (বিএড সহ) / গ্রেড-১১ (বিএড ছাড়া)।
৭. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা - ইংরেজি ভার্সন)
- বিষয়: ইংরেজি।
- পদ সংখ্যা: ০২ টি।
- শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ন্যূনতম ২য় শ্রেণি স্নাতক/সম্মান ডিগ্রি। ইংরেজি ভার্সনে অধ্যয়নকৃত এবং অভিজ্ঞতাকীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেল:
- গ্রেড-১০ (বিএড ডিগ্রি সহ স্থায়ী হওয়া সাপেক্ষে): ১৬,০০০ - ৩৮,৬৪০ টাকা।
- গ্রেড-১১ (বিএড ডিগ্রি ব্যতীত): ১২,৫০০ - ৩০,২৩০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য এবং আবেদনের জন্য নিচের লিংকে ভিজিট করুন।
- আবেদন শুরুর তারিখ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত)
- আবেদনের লিংক: www.casc.edu.bd/jobreq
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৫-০২-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ