ব্র্যাক আড়ং ডেইরি ফ্যাক্টরিতে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট এর অধীনে দেশের গাজীপুরে অবস্থিত (Brac Job Circular 2026) আড়ং ডেইরি ফ্যাক্টরিতে কিছু সংখ্যক ‘ড্রাইভার’ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের নাম: ড্রাইভার।

কাজের ধরন: ফুল-টাইম।

কর্মস্থল: আড়ং ডেইরি ফ্যাক্টরী, গাজীপুর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণী পাস।
  • অভিজ্ঞতা: ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • লাইসেন্স: বৈধ ড্রাইভিং লাইসেন্স (মধ্যম / ভারী) থাকতে হবে।

বয়সসীমা:

সর্বোচ্চ ৩৫ বছর। তবে ��ভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

মূল দায়িত্বসমূহ:

  • নিরাপদে বিভিন্ন চিলিং সেন্টার থেকে কাঁচা দুধ সংগ্রহ করা এবং সঠিক সময়ে পণ্য বিতরণ করা।
  • বরাদ্দকৃত গাড়ির সঠিক রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় নথিপত্র (বীমা, ফিটনেস ইত্যাদি) আপডেট রাখা।
  • গাড়ির পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত ইঞ্জিন অয়েল, পানি, ব্যাটারি, ব্রেক ও টায়ার চেক করা।
  • সঠিক সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং লগ বুক মেইনটেইন করা।
  • সড়ক ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো।

বেতন ও সুযোগ-সুবিধাসমূহ:

  • বেতন: আলোচনা সাপেক্ষে।
  • অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, আনুতোষিক, প্রদায়ক ভবিষ্যনিধি (PF) এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ব্র্যাকের ক্যারিয়ার পোর্টালে গিয়ে আবেদন সম্পন্ন করুন।

???? আবেদন করতে ক্লিক করুন: www.careers.brac.net

???? আবেদনের শেষ তারিখ: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬

বিশেষ দ্রষ্টব্য:

  • ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন (PIN) উল্লেখ করতে হবে।
  • ব্র্যাক নারী ও লিঙ্গ বৈচিত্র্যপূর্ণ ব্যক্তিদের চাকরিতে আবেদনের জন্য বিশেষ উৎসাহ প্রদান করে।
  • চাকরি পাওয়ার ক্ষেত্রে যেকোনো ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।


ব্র্যাক আড়ং ডেইরি ফ্যাক্টরিতে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬