নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) (npcbl Job Circular 2026) তাদের বিভিন্ন বিভাগ ও প্রকল্পের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন শূন্যপদে দক্ষ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:
সিকিউরিটি ইনস্পেক্টরসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫২১+ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে।

বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। পদভেদে সর্বোচ্চ বয়সসীমা ৩২, ৩৫, ৩৭ অথবা ৪৫ বছর পর্যন্ত নির্ধারিত। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত বা কর্মরতদের ক্ষেত্রে বয়সসীমা ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://npcbl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদন করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯ টা পর্যন্ত।

পরীক্ষার তথ্য:
যোগ্য প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫২১ পদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫২১ পদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫২১ পদে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ