গণপূর্ত অধিদপ্তরের অধীন সেট-আপভুক্ত ১৪তম গ্রেড হতে ২০তম গ্রেডের ০৮ ক্যাটাগরির মোট ৬৬৯টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

লিখিত পরীক্ষা ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় ও পদসমূহ:

  • সকাল ১০:০০টা থেকে সকাল ১১:৩০টা পর্যন্ত: কার্য সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার সহায়ক এবং অন্যান্য পদ।
  • বিকাল ০৩:০০টা থেকে বিকাল ০৪:০০টা পর্যন্ত: নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক এবং অন্যান্য পদ।

পরীক্ষার কেন্দ্রসমূহ:

  • দানিয়া কলেজ, যাত্রাবাড়ী, ঢাকা
  • খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, খিলগাঁও, ঢাকা
  • আবুধর গিফারী কলেজ, মালিবাগ, ঢাকা
  • আহমেদ বাওয়ানী একাডেমী স্কুল এন্ড কলেজ, আরমানিটোলা, বাবুবাজার, ঢাকা
  • মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, সেকশন-১১ ও ৬, পল্লবী, ঢাকা
  • কদমতলা পূর্ব বসাবো স্কুল এন্ড কলেজ, কদমতলা, বাসাবো, ঢাকা
  • সবুজবাগ সরকারি কলেজ, সবুজবাগ, ঢাকা
  • সিদ্ধেশ্বরী কলেজ, মগবাজার, ঢাকা
  • তেজগাঁও মডেল কলেজ, তেজকুনিপাড়া, তেজগাঁও, ঢাকা

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:

ক্রমিক নং ১, ৬ ও ৯ এ বর্ণিত পদের ক্ষেত্রে টাইপিং পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। ক্রমিক নং ২, ৩, ৪, ৫, ৭ ও ৮ পর্যন্ত পদের ক্ষেত্রে pwd.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে এবং এটি সংরক্ষণ করতে হবে। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৬৬৯টি পদের গণপূর্ত অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি ও সিটপ্ল্যান প্রকাশ

৬৬৯টি পদের গণপূর্ত অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি ও সিটপ্ল্যান প্রকাশ