কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড একটি ঐতিহাসিক ও উপমহাদেশে কোটি মানুষের প্রিয় ব্র্যান্ড "তিব্বত" এর প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বর্তমানেও সর্বাধিক প্রযুক্তির উৎকর্ষে প্রস্তুতকৃত 'বিউটি, পার্সোনাল কেয়ার ও হাউজহোল্ড ব্র্যান্ডসমূহ' যেমন - Sandalina, Typhoon, Fast Wash, Ice Cool, Beautina, Xpert ইত্যাদি অনন্য সফলতার ধারাবাহিকতা বজায় রেখে স্থান করে নিয়েছে। এই স্বনামধন্য প্রতিষ্ঠানটিতে জরুরি ভিত্তিতে নিম্নোক্ত পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিউশন সেলস অফিসার (এডিএসও)

শিক্ষাগত যোগ্যতা:

  • স্বীকৃত ও স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে ন্যূনতম স্নাতক / স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা:

  • কসমেটিক্স/ফার্মাসিউটিক্যালস/কনজ্যুমার প্রোডাক্টস বিক্রয় কার্যক্রম পরিচালনায় নিজস্ব পরিকল্পনা প্রণয়নে অভিজ্ঞতা, বিক্রয় প্রতিনিধিদের কার্যক্রম তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্টে দক্ষতা এবং বিক্রয় ব্যবস্থাপনায় যেকোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে ২-৩ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
  • আবেদনকারীকে বিস্তীর্ণ অঞ্চলে প্রতিনিয়ত ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা:

  • অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া:

যোগ্য ও আগ্রহী প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্রসহ আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে:

  • ০২ কপি ছবি
  • বায়োডাটা
  • শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ জুলাই, ২০২৫ তারিখের মধ্যে।

আবেদন পাঠানোর ঠিকানা:

২. ই-মেইলে:Email: sales.recruit@kccl-bd.com

বিশেষ দ্রষ্টব্য:

  • যারা পূর্বেই আবেদন করেছেন তাদের আবেদনের প্রয়োজন নেই।
  • আবেদনপত্র ডাকযোগে পাঠালে খামের উপর এবং ই-মেইলে পাঠালে Subject-এ পদের নাম উল্লেখ করতে হবে।

সূত্রঃ প্রথমআলো-১১-০৭-২০২৫ তারিখ 

বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ