জাতীয় পেনশন কর্তৃপক্ষের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ মোট ১৮৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)
মৌখিক পরীক্ষার তারিখ: ২৪, ২৫, ২৬, ২৯, ৩০ নভেম্বর এবং ০১ ও ০২ ডিসেম্বর ২০২৬
পরীক্ষার সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে শুরু
পরীক্ষার স্থান: জাতীয় পেনশন কর্তৃপক্ষ কার্যালয় (৪৩, কাকরাইল, ঢাকা), ৩য় তলা, কক্ষ নং ৩০২
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় ব্যবহৃত মূল প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী প্রার্থীদের উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ