অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২২ ও ২৩ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পরীক্ষার তারিখ ও সময়: ২২ নভেম্বর ২০২৬ (দুপুর ১২:০০ ঘটিকা) এবং ২৩ নভেম্বর ২০২৬ (দুপুর ০২:০০ ঘটিকা)।
পরীক্ষার স্থান: কক্ষ নম্বর-৩০১, ৪র্থ তলা, ভবন নং-০৭, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, কোটা সংক্রান্ত সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, অনলাইন আবেদনের ০২টি রঙিন কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সাথে আনতে হবে। সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপিও জমা দিতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে বাংলাদেশ সচিবালয়ের ০২ নং গেটে রিপোর্ট করতে হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই সাথে নিয়ে আসতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ